২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2022, 06:07 PM

Updated : 02 Aug 2022, 03:06 PM

টঙ্গী রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির সামনে রোববার সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ফাঁড়ির ইনচার্জ নূর মোহাম্মদ জানান।

নিহত আজাহারুল ইসলাম (৬৫) টাঙ্গাইলের দেলদুয়ার থানার আগদেওলি গ্রামের হাসমত আলীর ছেলে। তিনি টঙ্গী পূর্ব থানার বনমালা রেলগেইট এলাকায় বসবাস করতেন।

ফাঁড়ির ইনচার্জ নূর মোহাম্মদ বলেন, ফজরের নামাজের পর রেলপথ অতিক্রম করার সময় ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশটি বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।