২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের মামলায় যুবক গ্রেপ্তার

নওগাঁর রাণীনগর উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2022, 10:02 PM

Updated : 25 Jul 2022, 04:40 PM

বৃহস্পতিবার রাতে ছাত্রীর মা রাণীনগর থানায় মামলা দায়ের করলে রাতেই আসামিকে গ্রেপ্তার করা হয় বলে ওই থানার ওসি শাহিন আকন্দ জানান।

গ্রেপ্তার দুলাল হোসেন (৩৪) উপজেলার আতাইকুলা উত্তরপাড়া গ্রামের মৃত লুলু প্রামানিকের ছেলে।

মামলার বরাতে ওসি বলেন, পঞ্চম শ্রেণির এক ছাত্রী বুধবার স্কুলে স্কুলে যাওয়ার পথে দুলাল তাকে যৌন নিপীড়ন করেন। পরে ওই ছাত্রী কান্নাকাটি শুরু করলে দুলাল পালিয়ে যায়।

পরে মেয়েটি বাড়ি গিয়ে তার পরিবারকে বিষয়টি জানালে তার মা বৃহস্পতিবার রাতে দুলালকে আসামি করে যৌন নিপীড়নের মামলা দায়ের করেন, বলেন ওসি।

এ পরিপ্রেক্ষিতে শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে দুলালকে গ্রেপ্তার করে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়, যোগ করেন তিনি।