২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় প্রাইভেটকার চাপায় শিশুসহ দুজনের মৃত্যু

কুমিল্লার বুড়িচংয় উপজেলায় প্রাইভেটকার চাপায় শিশুসহ দুইজনের প্রাণ গেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2022, 03:30 PM

Updated : 25 Oct 2022, 10:18 AM

উপজেলার সৈয়দপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুক্রবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে বলে ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর জানান।

নিহত রবিউল হোসেন (১৬) বুড়িচং উপজেলার শাহদৌলতপুর গ্রামের কামাল হোসেনের ছেলে এবং ৫ বছরের শিশু মোহাম্মদ আনিছ একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে।

ওসি বলেন, সড়ক পারাপারের সময় ঢাকা থেকে কুমিল্লাগামী একটি প্রাইভেটকারটি শিশুসহ দুই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার এবং প্রাইভেটকারটি আটক করে ।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।