২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় পুড়ল ১২ দোকান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2022, 01:04 PM

Updated : 28 Apr 2022, 11:49 PM

মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার সলিমগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নবীনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেবব্রত সরকার।

তিনি বলেন, বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা আশপাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে অগ্নিকাণ্ডে বাজারের মুদি, কনফেকশনারি, টেলিকম ও ইলেক্ট্রনিকসহ বিভিন্ন পণ্যের ১২টি দোকান পুড়ে গেছে।

দেবব্রত সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।