২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীর কালুখালী উপজেলায় ট্রেনের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2022, 02:57 PM

Updated : 25 Oct 2022, 10:16 AM

বুধবার দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর রেল সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালুখালী থানার ওসি মো. নাজমুল হাসান।

নিহত আলহাজ হোসেন (১৬) পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মুছিদাহ গ্রামের মো. রেজাউল হোসেনের ছেলে।

ওসি বলেন, আলহাজ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের টিকা নিতে এসেছিলো। টিকা নেওয়ার পর কয়েকজন বন্ধু মিলে কালিকাপুর রেল সেতুতে ঘুরতে যায়।

এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী একটি শাটল ট্রেন সেতুর কাছে চলে আসে। অন্যরা সরে যেতে পারলেও আলহাজকে ট্রেন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নাজমুল আরও বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। রাজবাড়ী জিআরপি থানাকে বিষয়টি জানানো হয়েছে।