২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোটরসাইকেল খালে পড়ে প্রাণ গেল তরুণের

মাদারীপুরের সদর উপজেলায় মোটরসাইকেল খালে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।  

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2022, 10:19 AM

Updated : 28 Apr 2022, 11:45 PM

উপজেলার মধ্য পেয়ারপুর গ্রামে রোববার রাত সাড়ে ১০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা জানান।

মৃত রাকিব বেপারী (২২) সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা গ্রামের রাজ্জাক বেপারীর ছেলে।

আহত রবিন বেপারী (২১) একই বাড়ির শাহা বেপারীর ছেলে। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, “মধ্য পেয়ারপুর গ্রামের মকবুল হোসেন প্রাইমারি স্কুলের কাছে খোকন মাদবরের বাড়ির পাশের একটি মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক রাকিব নিহত হন।”

পরে আহত অবস্থায় স্থানীয়রা রবিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।

রবিন বেপারীর বাবা শাহা বেপারী বলেন, রাকিব ইটালি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। বিমানের টিকিটও কেটে ফেলেছিল সে।