২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুড়ল রূপসা কাঁচাবাজারের ৩০ আড়ৎ

খুলনার রূপসার পাইকারী কাঁচাবাজারে অগ্নিকাণ্ডে ৩০টি আড়ৎ পুড়ে গেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2022, 02:53 PM

Updated : 02 Aug 2022, 03:00 PM

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনার টুটপাড়া স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা শামসুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টুটপাড়ার তিনটি ও বয়রার একটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রূপসা পাইকারী কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মো. রমজান আলী হাওলাদার বলেন, হঠাৎ করেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ৩০টি আড়ৎ ছাড়াও পাশের সুলতান শিকদারের বাড়ির পাঁচটি ঘর পুড়ে গেছে। এতে অসহায় হয়ে পড়েছেন ফল ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, “ধারণা করা হচ্ছে, কাঁচাবাজারের একটি ককশিটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কেউ হয়তো সিগারেট খেয়ে ফেলেছে। এতে প্রথমে একটি ককশিটে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে।”