২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা শরণার্থী শিবিরে আগুনে পুড়ল ৩০ ঘর, ১৫ দোকান

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে আগুনে ৩০টি বসতঘর আর ১৫টি দোকান পুড়ে গেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2022, 05:13 PM

Updated : 02 Aug 2022, 03:00 PM

শুক্রবার বেলা সোয়া ১টার দিকে কুতুপালং ৭ নম্বর শিবিরে আগুন লাগে বলে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম জানান।

তবে আগুনের কারণ তিনি এখনও বলতে পারেননি।

শরীফুল ইসলাম বলেন, আগুন লাগার পর মুহূর্তের মধ্যে আশপাশের বসতঘর ও দোকানপাটে ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়।

পরে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট, কক্সবাজার ও রামু থেকে ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ।

তিনি বলেন, আগুনে ৩০টি বসত ঘর ও ১৫টি দোকান পুড়ে গেছে। তবে আগুনের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।

পুরনো খবর:

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন
উখিয়ায় রোহিঙ্গা শিবিরে আগুনে পুড়ল ২৯ ঘর