২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে হাসপাতালে হাজতির মৃত্যু

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের এক হাজতি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। 

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2022, 02:50 PM

Updated : 28 Apr 2022, 11:42 PM

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেল সুপার হালিমা খাতুন জানান, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে ফুলজান বেগম নামে ওই হাজতির মৃত্যু হয়।  

৫৮ বছর বয়সী ফুলজান টাঙ্গাইলের ঘাটাইল থানার সোনারদলি এলাকার তারা মিয়ার স্ত্রী ছিলেন।

হালিমা বলেন, “গত ১৫ ফেব্রুয়ারি ফুলজান কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মেডিসিন বিভাগে ভর্তি ছিলেন তিনি।”

ফুলজান দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা রয়েছে বলে জানান জেল সুপার।