২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন

সিনাজগঞ্জ শহরে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। 

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2022, 12:24 AM

Updated : 02 Aug 2022, 02:56 PM

মঙ্গলবার রাত ৮টার দিকে চররায়পুর খেলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি নজরুল ইসলাম জানান।

নিহত আব্দুর রহমান (৩০) শহরের মিরপুর উত্তরপাড়ার ব্যবসায়ী সুজাব আলীর ছেলে।

ওসি নজরুল ইসলাম জানান, নিহতের পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহ হাসপাতাল মর্গে রয়েছে।

ঘটনার বিবরণে তিনি বলেন, সন্ধ্যায় চররায়পুর খেলার মাঠ এলাকায় স্থানীয় দুই যুবকের সঙ্গে আব্দুর রহমানের তর্কবিতর্ক হয়। এরপর রাত ৮টার পর ওই এলাকাতেই ছুরিকাহত হন রহমান। হাসাপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ওসি আরও বলেন, ওই দুই যুবককে ধরতে অভিযান চলছে। বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি।