কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু
গাজীপুরের কাশিমপুর কারাগারে ফাঁসির সাজাপ্রাপ্ত এক কয়েদি মারা গেছেন।
বৃহস্পতিবার সকালে কালাম প্রকাশ নম কালাম নামের (৪৫) ওই কয়েদি মারা যায় বলে কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মো. গিয়াস উদ্দিন জানান।
কালাম পাবনার আতাইকুলা থানার তেলিগ্রাম এলাকার মো. ইউসুফ আলীর ছেলে।
ঢাকার কাফরুল থানার একটি খুনের মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি ছিলেন কামাল। ২০১৭ সালের ২৯ মে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয় বলে জেল সুপার জানান।
গিয়াস বলেন, “সকাল সাড়ে ৭টার দিকে কালাম বুকে ব্যথা অনুভব করলে তাকে প্রথমে কারা হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসকের পরামর্শে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন “
হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, কালামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
