২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকচাপায় প্রাণ গেল আরেক ট্রাক চালকের সহকারীর

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় রাস্তা পারাপারের সময় এক ট্রাক চালকের সহকারীর প্রাণ গেছে আরেক ট্রাকের চাপায়।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2022, 02:14 PM

Updated : 28 Apr 2022, 11:34 PM

মঙ্গলবার সকালে উপজেলার মান্নান নগর এলাকার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান।

মৃত মাহবুবুর রহমান (১৯) রাজশাহী পুঠিয়া উপজেলার বিলমাড়িয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে।

ওসি বলেন, “মাহবুবুর ট্রাক নিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটিতে যান্ত্রিক ক্রটি দেখা দিলে তিনি সেটি সড়কের পাশে দাঁড় করান। পরে ট্রাক থেকে নেমে রাস্তা পারাপারের সময় আরেকটি ট্রাক মাহবুবুরকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

লাশ ও ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।