২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা বিভাগে কোভিডে এক দিনে আরও ৪ মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় কোভিডে আরও চারজনের মৃত্যু হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2022, 08:51 PM

Updated : 02 Aug 2022, 02:48 PM

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত তারা মারা যান বলে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মনজুরুল মুরশিদ জানান।

মৃত চারজনের দুইজন কুষ্টিয়ার আর যশোর ও খুলনায় একজন করে মারা গেছেন বলে তিনি জানান।

মনজুরুল বলেন, একই সময় বিভাগে দুই হাজার ২০৩ জনের পরীক্ষায় ৭৫৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি খুলনায় ২০৭ জন, কুষ্টিয়ায় ১৩৪ জন। সবচেয়ে কম মেহেরপুরে ২৭ জন আর নড়াইলে ২১ জন রয়েছেন।

তিনি বলেন, বিভাগে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন এক লাখ ২২ হাজার ৩৪ জন। করোনাভাইরাসে মৃত্যু হয়েছে তিন হাজার ২১০ জনের। সুস্থ হয়েছেন এক লাখ নয় হাজার ৭৩১ জন। অন্যরা চিকিৎসা নিচ্ছেন।