২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁর গরু ব্যবসায়ী আটক বিএসএফের হাতে

নওগাঁর এক ‘গরু ব্যবসায়ীকে’ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আটক করেছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2022, 06:34 PM

Updated : 02 Aug 2022, 02:48 PM

সোমবার ভোরে আটকের পর তার বিরুদ্ধে বিএসএফ মামলা করেছে বলে বিজিবি ১৪ ব্যাটালিয়নের চকিলাম ফাঁড়ির নায়েব সুবেদার গোলাম কবীর জানান।

আটক সিফাতুল ইসলাম সিফাত জেলার ধামইরহাট উপজেলার চকমহেশ গ্রামের আবু তৈয়বের ছেলে।

সিফাতুলের স্বজনরা বলেন, রোববার রাতে সিফাতুলসহ কয়েকজন গরু আনতে যান সীমান্ত এলাকায়। সেখান থেকে ফেরার পথে চকিলাম বিওপির ২৬৭(৫) এস সীমান্ত পিলার এলাকা থেকে বিএসএফ সদস্যরা ধাওয়া করে সিফাতুলকে ধরে নিয়ে যান বলে স্বজনদের অভিযোগ।

খবর পেয়ে বিজিবি যোগাযোগ করে মামলার কথা জানতে পারে।

নায়েব সুবেদার গোলাম কবীর বিএসএফের বরাতে বলেন, “বেলা ১১টার দিকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, সিফাতুলের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে ভারতের বালুরঘাট থানায় সোপর্দ করেছে তারা।”