২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2022, 06:10 PM

Updated : 02 Aug 2022, 02:46 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার কালকিনি ক্রোকিরচর গ্রামের মীরাবাড়ি এলাকায় এ দুঘটনা ঘটে।

নিহত রাসেল বেপারী (৪০) স্থানীয় সাহেবরাপুর বাজারের মুদি দোকানি; একই এলাকার ক্রোকিরচর গ্রামের লালচাঁন বেপারীর ছেলে।

রাসেলের প্রতিবেশী সাহেবরাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ সজল বলেন, ব্যক্তিগত কাজে সাহেবরামপুর বাজার থেকে মোটরসাইকেলে করে ক্রোকিরচরে বাড়ির উদ্দেশে রওনা হন।

”পথে একটি অটোভ্যানের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাতেই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন,” বলেন তিনি।

কালকিনি থানার ওসি ইশতিয়াক আসফাক রাসেল বলেন, “সাহেবরামপুরে একটি সড়ক দুর্ঘটনায় বরিশালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়েছে বলে শুক্রবার সকালে শুনেছি।”