২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্বিবিদ্যালয়ের (বাউবি) সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2022, 04:43 PM

Updated : 02 Aug 2022, 02:43 PM

সোমবার দুপুরে তথ্য ও গণসংযোগ পরিচালক (ভারপ্রাপ্ত) আ ফ ম মেজবাহ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, “বাউবি পরিচালিত সিএসই, এইচএসসি (নিশ-২), এমবিএ এবং আগামী ২৮ ও ২৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য এসএসসি (নিশ-১), এইচএসসি (নিশ-১), বিএ, বিএসএস এবং ল (অনার্স), বিবিএ, এমএ অ্যান্ড এমএসএস (প্রিলিমিনারি অ্যান্ড ফাইনাল) পরীক্ষাসহ চলমান সকল পরীক্ষা স্থগিত করা হল।”

স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাওয়ার পর গত শুক্রবার দুই সপ্তাহের জন্য সব ধরনের স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার। সেইসঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোকে একই পদক্ষেপ নিতে বলা হয়েছে।