ব্রাহ্মণবাড়িয়ায় ভারত ফেরত একজন কোভিড আক্রান্ত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে ভারত থেকে আসা কোভিড-১৯ আক্রান্ত এক ব্যক্তিকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
বুধবার দুপুরে তিনি দেশে আসেন বলে জেলার সিভিল সার্জন মো. একরাম উল্লাহ জানান।
তিনি বলেন, ৩৫ বছর বয়সী এই ব্যক্তির বাড়ি রংপুরে। গত অক্টোবর তিনি ভারতে যান। স্বাস্থ্য পরীক্ষার কাগজপত্র যাচাই করে তার করোনাভারাসে আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হয় ইমিগ্রেশন পুলিশ।
তবে তিনি ওমিক্রনে আক্রান্ত কিনা তা বলতে পারেনি পুলিশ। তা জানার জন্য পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন একরাম উল্লাহ।
