২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে অপহরণের ২১ দিন পর কিশোরী উদ্ধার

রংপুরে অপহরণের ২১ দিন পর এক কিশোরীকে উদ্ধার করেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2022, 06:14 PM

Updated : 28 Apr 2022, 11:22 PM

এ ঘটনায় কিশোরীর পরিবার মামলা করেছে বলে জানিয়েছেন জেলার হারাগাছ থানার ওসি রেজাউল করিম।

ওসি মামলার নথির বরাতে বলেন, ১৬ বছর বয়সী এই কিশোরীকে সমবয়সী এক কিশোর প্রেমের প্রস্তাব দিয়েছিল। কিশোরী প্রস্তাব প্রত্যাখ্যান করলে গত ১২ ডিসেম্বর তাকে বাড়ির কাছ থেকে অপহরণ করা হয়। পুলিশ তদন্তে নেমে কিশোরকে গ্রেপ্তার করলে কিশোরীর খোঁজ মেলে।

জেলার পীরগাছা উপজেলার এক আত্মীয়র বাড়ি থেকে সোমবার তাকে উদ্ধার করা হয়।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদ্ধারের পর কিশোরীকে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর কিশোরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরার চেষ্টা করছে পুলিশ।

তবে কিশোরের পরিবার অপহরণের অভিযোগ অস্বীকার করেছে। প্রেমের সম্পর্ক হওয়ার পর কিশোর-কিশোরী স্বেচ্ছায় নিখোঁজ হয়েছিল বলে দাবি করেছেন কিশোরের বাবা। তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্তসহ ন্যায় বিচার চেয়েছেন।