নৌকার কার্যালয়ে হামলা, এমপি আব্দুস শহীদের গানম্যানসহ আহত ৫
মৌলভীবাজারের কমলগঞ্জে ছোট ভাইয়ের নির্বাচনী কার্যালয়ে হামলায় স্থানীয় সংসদ সদস্য আব্দুস শহীদের ব্যক্তিগত সহকারী ও গানম্যানসহ অন্তত পাঁচ জন আহত হয়েছেন; তবে সাংসদ অক্ষত আছেন।
রোববার রাতে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মুন্সিবাজারে এই হামলা হয় বলে কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের সংসদ সদস্য আব্দুস শহীদের অভিযাগ।
কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রাহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জুনেল আহমেদ তরফদারের লোকজন এই হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।
এই ইউনিয়নে নৌকা নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন আব্দুস শহীদের ছোট ভাই ইফতেখার আহমেদ।
আহতদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মামলা হয়েছে এবং সোমবার দুই জনকে আটক করেছে পুলিশ।
“এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বহিষ্কৃত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেল আহমেদ তরফদারের সমর্থকরা সাংসদের ওপর হামলা চালানোর চেষ্টা করে। সাংসদকে রক্ষা করতে তিনিসহ গানম্যান ও ড্রাইভার এগিয়ে গেলে তাদের মাথা ও হাতে দায়ের কোপ লাগে।”
গানম্যান এসআই তরিকুল ইসলাম, ড্রাইভার স্বপন মিয়া ও আরও দুই সমর্থক গুরুতর আহত হন বলে ইমাম জানান।
গানম্যান এসআই তরিকুল ইসলাম বলেন, বাড়ি যাওয়ার পথে সংসদ সদস্য মুন্সিবাজারে নেমে তার ভাইয়ের অফিসে বসেন। এ সময় একদল মানুষ সংসদ সদস্যের উপর আক্রমণ করতে আসে। তারা সংসদ সদস্যকে ঘিরে রেখে রক্ষা করেন।
তিনি বলেন, “আমি গুলি করতে চেয়েছিলাম, এমপি সাহেব না করাতে করিনি।”
‘সরকারের ভাবমূর্তি নষ্ট করতে’ এটি একটি ‘হীন চক্রান্ত’ বলে তিনি মনে করেন।
এ ব্যাপারে রহিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী বিদ্রাহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জুনেল আহমেদ তরফদার বলেন, “নির্বাচনী আচরণ বিধি লংঘন করে সংসদ সদস্য উপাধ্যক্ষ মো. শহীদ প্রভাব বিস্তার করতে চেয়েছিলেন।”
জুনেল আহমেদ হামলার নির্দেশও দেননি হামলাও করেননি দাবি করে বলেন, “বিক্ষুব্দ লোকজন ক্ষোভে এ ঘটনা ঘটিয়েছে।”
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুহেল রানা বলেন, এ ব্যাপারে সাংসদের ছোট ভাই ও চেয়ারম্যান প্রার্থী ইফতেখার আহমেদের প্রধান নির্বাচনী এজেন্ট আমতিয়াজ আহমেদ বাদী হয়ে ৩৫ জনকে আসামি করে কমলগঞ্জ থানায় একটি মামলা করেছেন। পরিস্থিতি এখন শান্ত।
সোমবার বিকালে রাসেল মিয়া (৩৫) ও ওয়াহিদ মিয়া (৩৭) নামে দুইজনকে আটক করা হয়েছে বলে সুহেল জানান।
