২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় দুই বাইকের সংঘর্ষে নিহত ২

নওগাঁয় দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহীর প্রাণ গেছে; আহত হয়েছেন আরও এক জন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2022, 04:21 PM

Updated : 02 Aug 2022, 02:26 PM

শুক্রবার সন্ধ্যার দিকে জেলার পত্নীতলা উপজেলার গাহলের মোড় এলাকায় তারা হতাহত হন বলে পত্নীতলা থানার ওসি শামসুল আলম শাহ্ জানান।

নিহতরা হলেন উপজেলার পাটিচরা ইউনিয়নের পাহারকাটা গ্রামের জামান হোসেনের ছেলে সারোয়ার হোসেন (৩২) ও বদলগাছী উপজেলার চাঁদপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে হাবিবুর রহমান (১৭)।

এ ঘটনায়  হাবিবুরের বাবা রেজাউল ইসলাম (৪৫) আহত হয়েছেন।

ওসি শামসুল আলম প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, বাবা-ছেলে এক মটরসাইকেলে করে যাওয়ার পথে আরেকটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাবা-ছেলেসহ তিনজন আহত হন। হাসপাতালে নেওয়া হলে সারোয়ার ও হাবিবুর মারা যান।

এছাড়া হাবিবুরের বাবা রেজাউল ইসলাম আহত হওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ না দেওয়ায় লাশ হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।