২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল ছেলের, আহত বাবা

গোপালগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যুবকের প্রাণ গেছে; দুর্ঘটনায় আহত হয়েছেন তার বাবা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2021, 10:09 PM

Updated : 08 Apr 2022, 12:04 AM

শুক্রবার দুপুরে সদর উপজেলার চরপাথালিয়ায় শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু নাঈম মোহাম্মদ তোফাজ্জেল হক জানান।

নিহত তৌহিদুল ইসলাম (৩২) কাশিয়ানী উপজেলার খাগবাড়িয়া গ্রামের আক্কাস মোল্লার (৭০) ছেলে।

পরিদর্শক আবু নাঈম বলেন, “তৌহিদুল ইসলাম তার বাবাকে নিয়ে মোটরসাইকেলে করে খুলনা যাচ্ছিলেন। চরপাথালিয়া পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি গাছে ধাক্কা দিয়ে খাদে পড়ে গেলে গুরুতর আহত হন বাবা-ছেলে।

“এলাকাবাসী তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তৌহিদুলের অবস্থার অবনতি হলে খুলনা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।”