বাবার সাড়া পেয়ে রাস্তায় যেতেই বাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মটরসাইকেলের ধাক্কায় সাত বছরের এক শিশু নিহত হয়েছে।
নিহত হাফিজুর রহমান উপজেলার সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আমান উল্লাহর ছেলে।
বুধবার রাতে শিশুটি মারা যায় বলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ আহমদ জানান।
চেয়ারম্যান বলেন, “শিশুটির বাবা বাইরে থেকে ফিরছিলেন। বাবার সাড়া পেয়ে শিশুটি বাড়ি থেকে বের হয়। সঙ্গে সঙ্গে দ্রুতগতির একটি মটরসাইকেল তাকে ধাক্কা দেয়। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।”
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ধর্মপাশা থানার ওসি খালেদ চৌধুরী।
