২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2021, 11:53 AM

Updated : 08 Apr 2022, 12:03 AM

উপজেলার আড়িখোলা রেলস্টেশন এলাকায় রোববার সকাল সাড়ে ৭টায় দিকে তিনি মারা যান বলে আড়িখোলা রেলস্টেশন মাস্টার (৩) আজিজুর রহমান ভূঁইয়া জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকাল ৭টা ২৪ মিনিটে সিলেটগামী পারাবত এক্সপ্রেস আড়িখোলা রেলস্টেশন অতিক্রম করার সময় এই ব্যক্তি কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানালেও তিনি তার পরিচয় বলতে পারেননি।