২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চলন্ত বাসে ‘ধর্ষণ’: চালক রিমান্ডে

নারায়ণগঞ্জের বন্দরে চলন্ত বাসে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের মামলায় গ্রেপ্তার বাসচালককে রিমান্ডে পেয়েছে পুলিশ। একই সঙ্গে তার দুই সহযোগী কিশোরকে সংশোধনাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2021, 10:32 PM

Updated : 02 Aug 2022, 06:43 PM

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বিকালে বাসচালক নূরুল হককে নারায়ণগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. বদিউজ্জামানের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন জানানো হয়্ শুনানি শেষে আদালত তিন দিন রিমান্ড মঞ্জুর করে।

“এছাড়া অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বাসচালকের সহযোগী দুই কিশোরকে গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।”

রোববার রাতে চলন্ত বাসে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে বাসটির চালক ও তার দুই কিশোর সহকারীকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে বন্দর থানায় মামলা করেছেন।

চলন্ত বাসে গৃহবধূকে ‘ধর্ষণ’, ২ কিশোর সহযোগীসহ চালক গ্রেপ্তার  

আটক বাসচালক নূরুল হক (২১) কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার মশুরিয়া গ্রামের হাছেন আলীর ছেলে। তার দুই সহকারী অপ্রাপ্ত বয়স্ক (১৪, ১৬) হওয়ায় তাদের নাম প্রকাশ করা হল না। 

মামলার নথি থেকে জানা যায়, ওই গৃহবধূ নরসিংদীর গাউছিয়া যাওয়ার জন্য রোববার রাত ১০টার দিকে রাজধানীর যাত্রাবাড়ি থেকে সায়েদাবাদ-গাউছিয়া রুটে চলাচলকারী ‘মুক্তিযোদ্ধা পরিবহন’ নামে একটি বাসে ওঠেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় পৌঁছানোর পর সব যাত্রী বাস থেকে নেমে যায়।

পরে বাসটি বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় জাহিন গার্মেন্টসের সামনে গেলে চালক ও তার দুই সহকারী উচ্চ স্বরে গান বাজিয়ে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে। এক পর্যায়ে ওই গৃহবধূ কৌশলে বাস থেকে নেমে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার এবং ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই নারীকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।