গাজীপুরে লরিচাপায় চালকের সহকারী নিহত
গাজীপুর শহরে লরিচাপায় এর চালকের সহকারী নিহত হয়েছেন।
নিহত মো. ইয়ামিন (২২) ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী এলাকার বিল্লাল হোসেনের ছেলে।
গাজীপুরের পূবাইল থানার ওসি মো. মহিদুল ইসলাম জানান, সোমবার সকালে লরিটি চট্টগ্রাম থেকে ঢাকার সাভার যাচ্ছিল। গাজীপুর শহরের আমতলী এলাকায় ঢাকা বাইপাস সড়কে যানজট দেখে ইয়ামিন রাস্তার পাশে প্রস্রাব করতে যান। পরে ধীরে চলা লরিতে দৌড়ে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়েন। এ সময় লরির চাকার নিচে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানিয়েছেন পূবাইল থানার এসআই মো. নুরুজ্জামান।
