নারায়ণগঞ্জে তরুণীকে গলা কেটে হত্যা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক তরুণী গৃহকর্মীকে গলা কেটে হত্যা করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে নতুন আইল এলাকা থেকে তারা তার লাশ উদ্ধার করেন।
নিহত তানিয়া আক্তার (২২) বরগুনার আমতলী এলাকার সেলিম খানের মেয়ে। দুই বোনকে নিয়ে নতুন আইল এলাকায় ভাড়া বাসায় থেকে গৃকর্মীর কাজ করতেন তিনি।
ওসি মশিউর বলেন, এলাকাবাসী বাসার সামনে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে খবর দেয়। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে।
