ঝিনাইদহ সীমান্তে ১২ বাংলাদেশি আটক
ঝিনাইদহের সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার সময় ১২ জনকে আটকের খবর জানিয়েছে বিজিবি।
বিজিবির ঝিনাইদহের খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক তসমিম মো. তারেক জানান, ভোরে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন- ঢাকার যাত্রাবাড়ী জেলেপাড়ার রাজীব দাস (৩০), পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চণ্ডিপুর কলারুন গ্রামের সিদ্দিক মজুমদার (৩৪), গোপালগঞ্জের বৈলতৈল গ্রামের পরিমল সরকার (৩৮) ও নড়াইলের গোবরা গ্রামের আজমিরা শেখ (১৯)। (নারী ও শিশুদের নাম প্রকাশ করা হল না।)
তারেক বলেন, গোপন খবরে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়। পরে তারা নিজেদের বাংলাদেশি বলে দাবি করেন।
এ ঘটনায় মামলার পর আটকদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবির এ কর্মকর্তা জানান।
