২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমার চোখে সারাদেশ’: যশোরে শিশু সাংবাদিকতার ওপর প্রশিক্ষণ কর্মশালা

‘আমার চোখে সারাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে যশোরে শুরু হয়েছে শিশু সাংবাদিকতার ওপর দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2021, 10:48 PM

Updated : 02 Aug 2022, 06:41 PM

যশোর প্রেসক্লাব মিলনায়তনে বুধবার সকালে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন যশোরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হুসাইন শওকত।

তিনি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, “শিশুদের মতপ্রকাশে উদ্বুদ্ধ করার এমন আয়োজন গুরুত্বপূর্ণ। তবে শিশুদের মোবাইল ফোনে বিভিন্ন সাইট ব্যবহারে সতর্ক হতে হবে।”

অনলাইনের যথাযথ ব্যবহারে চলার পথে সাফল্য আসতে পারে বলে তিনি শিশুদের উৎসাহিত করেন।

ইউনিসেফের সহযোগিতা হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত এই কর্মশালায় যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান। স্বাগত বক্তব্য দেন কর্মশালার প্রশিক্ষক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহকারী প্রযোজক (মাল্টিমিডিয়া) আল হাসান রাকিব।