২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘একাধিক সম্পর্কের কারণে’ এসআইয়ের গোপনাঙ্গ কর্তন, স্ত্রী আটক

‘একাধিক নারীর সঙ্গে সম্পর্কের কারণে’ রাজশাহী নগর পুলিশের এক এসআইয়ের গোপনাঙ্গ কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2021, 10:34 PM

Updated : 02 Aug 2022, 06:40 PM

বৃহস্পতিবার বিকালে নগরীর সাগরপাড়ার ভাড়া বাসায় এ ঘটনার পর তার স্ত্রীকে আটক করা হয়েছে বলে বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানিয়েছেন। 

নগরীর বোয়ালিয়া মডেল থানার মালোপাড়া পুলিশ ফাঁড়িতে কর্মরত এই এসআইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।  

তিনি বোয়ালিয়া মডেল থানার মালোপাড়া পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আহমেদ উল্লাহ জানান, “তার গোপনাঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ জন্য অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। রোগীর অবস্থা ভালো না। তাই তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।”

রাত ৮টার দিকে তাকে নিয়ে হাসপাতালের এম্বুলেন্স ঢাকার উদেশ্যে রওনা হয় বলে আহমেদ উল্লাহ জানান।

বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, বিকালে এই কর্মকর্তা নগরীর সাগরপাড়া এলাকার ভাড়া বাসায় ঘুমিয়ে ছিলেন।

“পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে পুরুষাঙ্গ কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে।”

স্থানীয়রা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বলে তিনি জানান।

ওসি বলেন, স্ত্রী তার স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার কথা স্বীকার করেছেন এবং ঘরের ময়লার ঝুড়ি থেকে কর্তিত অংশ বের করে দেন।

“তার দাবি – তার স্বামীর একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক রয়েছে। সে ক্ষোভ থেকে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।”

ওই নারীতে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে; প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।