সিরাজগঞ্জে নির্বাচনী সংঘাতে আহত স্কুলছাত্রের মৃত্যু
সিরাজগঞ্জে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রের মৃত্যু হয়েছে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১১টার দিকে তার মৃত্যু হয় বলে সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) জাকারিয়া হোসেন জানান।
নিহত দেলোয়ার হোসেন সাগর (১৫) উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের মাছুয়াকান্দি গ্রামের আব্দুল লতিফের ছেলে এবং সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।
এ সময় সাগর সেখানে ছিল।
“সংঘর্ষের মধ্যে সাগরের চোখে মরিচের গুঁড়ো ঢুকে গেলে সে মাটিতে পড়ে যায়। এ সময় তাকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে মারধর করা হয়। এতে সাগরের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে “
ওই সংষর্ঘের সময় উভয়পক্ষের আরও কয়েকজন আহত হন। এছাড়া একটি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
দেলোয়ারের লাশ বাড়িতে আনা হয়েছে বলে পরিদর্শক জাকারিয়া জানান।
