ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঝিনাইদহের শৈলকুপায় পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শৈলকুপা থানার পরিদর্শক মহসিন আলী জানান, শুক্রবার সকালে উপজেলার খন্দকবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত রেবা ওই গ্রামের শাকিব বিশ্বাসের মেয়ে।
শিশুটির বাবা জানান, সকাল ৮টার দিকে রেবা খেলতে গিয়ে বাড়ির পাশের ডোবায় ডুবে যায়।
“পরে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা রেবাকে মৃত ঘোষণা করেন।”
