পিরোজপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।
উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নের টিয়ারখালী এলাকায় শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহিম জানান।
নিহত রাহাত হাওলাদার (২০) জেলার মঠবাড়িয়া উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নের গুলিশখালী গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে।
তিনি হলতা গুলিশাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন বলে জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু জানান।
এ ঘটনায় আহতদের মধ্যে তিনজনকে বরিশালে এবং একজনকে মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
“পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানে চিকিৎসকেরা রাহাতকে মৃত ঘোষণা করেন।”
আহতদের মধ্যে দুইজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন।
তিনি বলেন, “প্রেমের বিষয় নিয়ে কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ।”
