ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া সদরে পুকুরে ডুবে দুই বোন প্রাণ হারিয়েছে।
রোববার সকালে উপজেলার তালশহর (পূর্ব) ইউনিয়নের অষ্টগ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত আদিবা (২) ও আরিফা (২) উত্তরপাড়ার আলী হোসেনের মেয়ে।
তালশহর (পূর্ব) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক জানান, সকাল ১০টার দিকে খেলা করার সময় কোনো এক ফাঁকে বাড়ির পাশের পুকুরে ডুবে যায় আদিবা ও আরিফা। পরে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
