২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৩ জনের দশ বছরের জেল

মহানবীকে নিয়ে কুটূক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পাবনার আতাইকুলার তিন আসামিকে দশ বছরের কারাদণ্ড দিয়েছে রাজশাহীর একটি আদালত।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2021, 05:59 PM

Updated : 07 Apr 2022, 11:49 PM

সোমবার রাজশাহীর সাইবার ট্রাইবুন্যাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ আদেশ দেন।

দণ্ডিতরা হলেন- আমিনুল এহসান, জহিরুল ইসলাম ও খোকন।

রায় ঘোষণার সময় এহসান ও জহিরুল আদালতে উপস্থিত ছিলেন। খোকন পালাতক রয়েছেন।

কারাদণ্ডের পাশাপাশি আসামিদের প্র্যতেককে এক লাখ টাকা করে অর্থদণ্ডঅনাদায়ে আরও তিন মাসের কারদণ্ড দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইশমত আরা জানান, ২০১৩ সালের ২ নভেম্বর রাজীব নামের হিন্দু ধর্মাবলম্বী এক ব্যক্তির ফেইসবুক আইডি থেকে মহানবীকে কটূক্তি করে একটি ছবি পোস্ট করা হয়।

বিষয়টি স্থানীয় মুসলিমদের নজরে এলে রাজীবের বাড়িতে হামলা ও ভাঙচুর করে আগুন দেয়। এ ঘটনায় অজ্ঞাত পরিচয় দশজনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনের ৫৭ ধারায় মামলা হয়।

পরে তদন্তে জানা যায়, আমিনুল তার ফটোকপির দোকান থেকে মহানবীকে কটূক্তি করা একটি ছবি ফটোকপি করে বিক্রি করেন। পরে জহুরুলের দোকানের কম্পিউটার ব্যবহার করে রাজীবের ফেইসবুকের আইডিতে ঢুকে  ছবিটি পোস্ট করেন খোকন। এ নিয়ে আমিনুল আদালতে জবানবন্দিও দেন।

তদন্ত শেষে পুলিশ তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।