২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-ট্রলার সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় স্পিডবোট ও ট্রলারের সংঘর্ষে দুজনের প্রাণহানি ঘটেছে।  

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2021, 09:39 AM

Updated : 07 Apr 2022, 11:49 PM

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি রাজু আহমেদ জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মরিচাকান্দি এলাকার মেঘনা নদীতে এ ঘটনায় নিহতরা হলেন- জুয়েল (৩৫) ও ফরিদ মিয়া (৪৫)।

ফরিদ নরসিংদী জেলা সদরের সঙ্গীতা এলাকার জুলফু মিয়ার ছেলে ও জুয়েল বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদের খুরশিদ মিয়ার ছেলে।

ওসি বলেন, স্পিডবোটটি ১০/১২জন যাত্রী নিয়ে নরসিংদী থেকে মরিচাকান্দি নৌঘাটে যাচ্ছিল। পথে একটি খালি ট্রলারের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ হলে জুয়েল ও ফরিদ আহত হন।

তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।