২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ২ আনসারকে কুপিয়ে জখম: গ্রেপ্তার ১

নোয়াখালী জেনারেল হাসপাতালের ফটকে দায়িত্বরত দুই আনসার সদস্যকে কুপিয়ে জখমের ঘটনায় একনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2021, 05:08 PM

Updated : 25 Jul 2022, 05:25 PM

শনিবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেপ্তার মাহফুজুর রহমান খান (৩৬) নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কৃষ্ণারামপুর এলাকার কুদ্দুছ খানের ছেলে।

গোপন সংবাদে শুক্রবার রাতে র‌্যাব-১১ কুমিল্লা ও লক্ষ্মীপুর ক্যাম্পের একটি দল যৌথ অভিযান চালিয়ে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া বাজারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিএনজি স্ট্যান্ডের সামন থেকে মাহফুজুরকে গ্রেপ্তার করে।

সাকিব বলেন, মাহফুজ গত ২৬ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালের প্রধান ফটকে দিয়ে ভেতরে অটোরিকশা প্রবেশ করানোকে কেন্দ্র করে দায়িত্বরত আনসার সদস্য মো. মনসুর ও মো. মিল্লাত হোসেনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে নিজের কোমরে থাকা একটি ছুরি দিয়ে দুই আনসার সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে ও পেটে জখম করে পালিয়ে যায় মাহফুজ।

পরে দুই আনসার সদস্যদের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও অপরজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের অপরাধ স্বীকার করেছে বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান। 

পুরনো খবর:

নোয়াখালীতে দুই আনসারকে কুপিয়ে জখম