২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নওগাঁয় ধর্ষণ, অশ্লীল ভিডিও ধারণ, প্রাণনাশের হুমকির মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।  

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2021, 06:05 PM

Updated : 25 Jul 2022, 05:25 PM

মঙ্গলবার রাতে সদর উপজেলার ডাক্তারের মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

গ্রেপ্তার জাহিদ হাসান দিপু (৩৮) নওগাঁ সদরের কুমুরিয়া গ্রামের কেরামত আলীর ছেলে।  

মামলার বরাতে র‌্যাব-৫ জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. তৌকির জানান, জাহিদ হাসান দিপু গত ৭ সেপ্টেম্বর এক নারীকে ধর্ষণ করেন এবং ওই দৃশ্যের ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন।

“এরপর ভিডিওটি ইন্টানেটে প্রকাশের হুমকি দিয়ে মেয়েটির কাছ থেকে তিন লাখ টাকা আদায় করেন এবং পরবর্তীতে তাকে জীবননাশের হুমকি দিয়ে আসছিলেন।”

জাহিদ হাসান দিপুকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে বলে এই র‌্যাব কর্মকর্তা জানান।

এই ঘটনায় গত ৭ অক্টোবর ভিকটিম মেয়েটি বাদী হয়ে গত ৭ সেপ্টেম্বর নওগাঁ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।