২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠি বিএনপি কার্যালয়ে ভাংচুরের প্রতিবাদ

ঝালকাঠিতে বিএনপির দুটি কার্যালয়ে হামলা ও ভাংচুরের প্রতিবাদ করেছেন দলের নেতারা। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2021, 07:11 PM

Updated : 10 Oct 2022, 06:18 PM

মঙ্গলবার দুপুরে শহরের ইউসুফ কমিশনার সড়কে দলীয় কার্যালয়ে দলের জেলা নেতারা সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব শাহাদাত হোসেন অভিযোগ করেন, সোমবার সন্ধ্যায় ১৫-২০টি মোটরসাইকেলে করে এসে একটি দলের স্লোগান দিয়ে জেলা বিএনপির প্রধান কার্যালয়ে হামলা চালায় একদল লোক।

“তারা আসবাবপত্র, জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবিসহ সাইনবোর্ড ভাংচুর করেছে। পরে তারা আমতলা সড়কে বিএনপির আরেকটি কার্যালয়েও ভাংচুর করে।”

এ ঘটনায় মঙ্গলবার থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে জানিয়ে তিনি দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরসহ দলের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।