ভোলায় জোয়ারে ভেসে আসা হরিণ শাবক অবমুক্ত
ভোলায় জোয়ারের পানিতে ভেসে আসা একটি হরিণ শাবক অবমুক্ত করেছে বনবিভাগ।
সোমবার বেলা ১১টার দিকে ভোলার তজুমদ্দিন উপজেলার বাসন ভাংগা চরের গভীর বনে হরিণ শাবকটি অবমুক্ত করা হয় বলে বোরহানউদ্দিন থানার ওসি মো. মাজহারুল আমীন জানান।
এর আগে রোববার দুপুরের দিকে বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেঘনা নদীতে ভাসতে দেখে হরিণ শাবকটিকে উদ্ধার করেন স্থানীয় জেলেরা। পরে থানায় খবর দিলে পুলিশ হরিণটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করে।
ভোলা বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, হরিণ শাবকটির বয়স দুই মাসের মত হবে। ভাংগার চরের গভীর বনে অবমুক্ত করার সময় হরিণটি সুস্থ ছিল।
