২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লাইসেন্স ছাড়া মাছের খাবার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরে লাইসেন্স ছাড়া মাছের খাবার বিক্রির অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2021, 12:43 PM

Updated : 10 Oct 2022, 06:15 PM

বৃহস্পতিবার সকালে শহরের হাড়িনাল বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা।

ফারজানা বলেন, হাড়িনাল বাজারে অভিযানের সময় মৎস অধিদপ্তরের লাইসেন্স ছাড়া মাছের খাবার বিক্রির অভিযোগে মৎস ও পশুখাদ্য ২০১০ আইনে ’হাফসা খাদ্য ভাণ্ডারের’ ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এর আগে সকালে গাজীপুর শহরের কোনাবাড়ি ও চান্দনা-চৌরাস্তা মাছের আড়তে অভিযান চালানো হয়। এ সময় গাজীপুর সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস কর্মকর্তা জান্নাতুন শাহীন উপস্থিত ছিলেন।