২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়: স্নাতকে ভর্তির ১ম মেধা তালিকা প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতকে (সম্মান) ভর্তির বিষয়ভিত্তিক প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2021, 12:44 AM

Updated : 02 Aug 2022, 06:18 PM

বুধবার বিকালে ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান।

উক্ত ফলাফল এসএমএস এর মাধ্যমে বিকাল ৪টার পর থেকেই পাওয়া যাবে।

ফলাফল পেতে nu<space>roll no টাইপ করে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে।

ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে ভর্তি সংক্রান্ত সকল পাওয়া যাবে বলেও ফয়জুল করিম জানান।

ফয়জুল করিম আরও জানান, ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ৮ সেপ্টেম্বর ২০২১ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম উত্তোলন করতে হবে।