ময়মনসিংহে কোভিডে এক দিনে ৪ মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কোভিডে চারজনের মৃত্যু হয়েছে; তাছাড়া উপসর্গ নিয়ে মারা গেছে আরও ছয়জন।
হাসপাতালের চিকিৎসক মহিউদ্দিন খান মুন জানান, বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। একই সময় কোভিড ইউনিটে নতুন ২৮ জনকে ভর্তি করা হয়েছে এবং সুস্থ হয়েছে ২৫ জন।
বুধবার সকালে কোভিড ইউনিটে ১৯৮ জন এবং আইসিউতে আরও ১১ জন কোভিড রোগী চিকিৎসাধীন ছিলেন বলে তিনি জানান।
জেলার সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৮০৩ জনের পরীক্ষায় আরও ১৬০ জনের কোভিড শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২০ হাজার ৫৫৩ জন। সুস্থ হয়েছে ১৭ হাজার ৪৮১ জন।
