কোভিড: দুমাস পর মৃত্যুহীন যশোর
দুমাস তিনদিন পর করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু শূন্য বলে জানিয়েছে যশোরের স্বাস্থ্য বিভাগ।
যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার রেহনেওয়াজ রনি জানান, শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত যশোরে করোনাভাইরাসে কোনো মৃত্যু হয়নি।
এছাড়া একই সময় জেলায় নতুন করে ১৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের কোভিড সংক্রমণ ধরা পড়েছে।
এর আগে গত ১২ জুন যশোরে ছিল করোনাভাইরাসে মৃত্যু শূন্য ছিল। ওই দিন আক্রান্তের সংখ্যা ছিল ৩৫ জন ছিল বলে সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান।
যশোরে করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট ২০ হাজার ৪১৭ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৮৩২ জন। আর মোট মৃত্যু হয়েছে ৪২০ জনের।
