২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবাসহ একজন আটক

কক্সবাজারের উখিয়ায় বালুখালী ক্যাম্প থেকে ২০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2021, 12:06 PM

Updated : 10 Oct 2022, 06:11 PM

এপিবিএন ৮ ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৯ নম্বর ক্যাম্পের বি-৮ ব্লক থেকে বৃহস্পতিবার গভীর রাতে মোহাম্মদ আয়াজকে আটক করেন তারা।

আয়াজ (৩৭) ওই ক্যাম্পের বি-৮ ব্লকের নুরুল হকের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ইয়াবার একটি চালান মজুদের গোপান খবরে এপিবিএনের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় আযাজের ঘরে তল্লাশি চালানো হলে চালের বস্তার ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ২০ হাজার ইয়াবা পাওয়া যায়।

এছাড়া ওই ঘর থেকে মাদক বিক্রির নগদ ৭৬ হাজার ২০০ টাকাও উদ্ধার করা হয়েছে বলে জানান কামরান।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।