গাজীপুরে কোভিডে আরও ৫ প্রাণহানি, শনাক্ত ৫৫
গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরও পাঁচ জন মারা গেছে। কোভিড সংক্রমণ শনাক্ত হয়েছে ৫৫ জনের।
এনিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৭ এবং মোট আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৮৭৫।
শনিবার বিকালে জেলার সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় ৩১৮ জনের নমুনা পরীক্ষায় ৫৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে গাজীপুর সদরে ৩৫ জন, কালীগঞ্জে চার জন, কালিয়াকৈরে ১১ জন, কাপাসিয়ায় চার জন ও শ্রীপুরে এক জন।
তিনি আরও জানান, এ পর্যন্ত গাজীপুরে এক লাখ নয় হাজার ৯৮১ জনের নমুনা পরীক্ষায় ১৯ হাজার ৮৭৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। মোট ৩৭৭ জন মারা গেছে এবং ১৫ হাজার ৩৪০ জন সুস্থ হয়েছেন।
আক্রান্তদের মধ্যে রয়েছেন গাজীপুর সদরে ১২ হাজার ৭৪ জন, কালীগঞ্জে ১৪৬১ জন, কালিয়াকৈরে ২০১৭, কাপাসিয়ায় ১৭৬২ ও শ্রীপুরে ২৫৬১ জন।
