২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় কোভিড রোগীদের অক্সিজেন সেবা দানের উদ্যোগ

পাবনায় করোনাভাইরাস আক্রান্ত মুমূর্ষু রোগীদের অক্সিজেন সেবা প্রদানের উদ্যোগ নিয়েছে বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুক-অধ্যাপক লুৎফুন্নেছা ফাউন্ডেশন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2021, 12:35 AM

Updated : 07 Apr 2022, 11:23 PM

সোমবার সকালে সাঁথিয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়েলি অংশ নিয়ে এ অক্সিজেন সেবা কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।

এই ফাউন্ডেশনের বিনামূল্যে অক্সিজেন প্রদানের উদ্যোগের প্রশংসা করে কামাল হোসেন শেখ হাসিনার দিক-নির্দেশনা অনুযায়ী মহামারী প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সময় সব মানুষকে করোনাভাইরাসের টিকা দানের আশ্বাস দিয়ে কামাল হোসেন বলেন, “দেশের কোনো মানুষ ভ্যাকসিন বঞ্চিত হবেন না।”

কর্মসূচিটির উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি আইনজীবী এসএম আসিফ শামস রঞ্জন।

আসিফ শামস রঞ্জন জানান, ২০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে সাঁথিয়া উপজেলায় এ ফাউন্ডেশনের জরুরি অক্সিজেন সেবা প্রদান শুরু হয়েছে। ঈদের পর বেড়া ও সুজানগর উপজেলাতে তাদের এ কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। একই সাথে আরও অক্সিজেন সিলিন্ডার সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমপি, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাধারণ সম্পাদক তপন হায়দার সান, সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জান্নাতুল ফোরদৌস বৈশাখী, সাঁথিয়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম প্রমুখ।