২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কোভিডে আরও ৫ মৃত্যু

গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে পাঁচ জন মারা গেছে; সংক্রমণ শনাক্ত হয়েছে ২৮৪ জনের দেহে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2021, 08:21 PM

Updated : 07 Apr 2022, 11:22 PM

রোববার গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষায় জেলায় সর্বোচ্চ ২৮৪ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদরে ১০১ জন, কালীগঞ্জে ৩৫ জন, কালিয়াকৈরে ৩২ জন, কাপাসিয়ায় ২৫ জন ও শ্রীপুরে ৯১ জন।

একই সময়ে আক্রান্ত হয়ে পাঁচ জন প্রাণ হারিয়েছে বলে জানান তিনি।

এর আগে গত ৯ জুলাই ২৩৪ জন, ৪ জুলাই ২১৯ জন, ৭ জুলাই ২২০ জন এবং ১৪ জুলাই ২৫৬ জনের সংক্রমণ শনাক্ত হয়েছিল বলে ডা. খায়রুজ্জামান জানান।

তিনি আরও জানান, এ পর্যন্ত গাজীপুর জেলায় ৯৮ হাজার ৬২৪ জনের নমুনা পরীক্ষায় ১৫ হাজার ৬৭৭ জনের শরীরে সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে গাজীপুর সদরে ৯ হাজার ৮৫৭ জন, কালীগঞ্জে ১০৭৬ জন, কালিয়াকৈরে ১৭০৪ জন, কাপাসিয়ায় ১০৯০ জন ও শ্রীপুরে ১৯৫০ জন আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন জানান, এ পর্যন্ত জেলায় নতুন পাঁচ জনসহ ২৯৭ জন মারা গেছে; সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৬৫৭ জন।