২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা বিভাগে কোভিডে আরও ৪০ মৃত্যু

খুলনা বিভাগে কোভিড আক্রান্ত হয়ে এক দিনে আরও ৪০ জন মারা গেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2021, 06:06 PM

Updated : 02 Aug 2022, 06:06 PM

শনিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার এ তথ্য দিয়েছেন।

ডা. জসিম বলেন, গত ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ মৃত্যু হয়েছে যশোর ও খুলনায়। দুই জেলায় ১০ জন করে ২০ জন মারা গেছে। এছাড়া কুষ্টিয়ায় আট জন, চুয়াডাঙ্গায় পাঁচ জন, ঝিনাইদহ ও মেহেরপুরে তিন জন করে এবং মাগুরায় একজন মারা গেছেন।

তিনি আরও জানান, কোভিড সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট কোভিড শনাক্ত হয়েছে ৮০ হাজার ৭৬ জনের। আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ৮৪৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫১ হাজার ৬৬৫ জন।

খুলনা জেলায় এ পর্যন্ত কোভিড শনাক্ত হয়েছে ২০ হাজার ৮৩১ জনের। মারা গেছে ৪৮৭ জন এবং সুস্থ হয়েছে ১৪ হাজার ৩১ জন।