২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে স্বাস্থ্যবিধি মেনে বসেছে ৩৮ পশুর হাট

কোরবানির ঈদকে সামনে রেখে ফরিদপুরের নয়ট উপজেলায় ৩৮টি পশুর হাট বসেছে। ইতোমধ্যে হাটগুলোতে ক্রেতা-বিক্রেতার আনাগোনা শুরু হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2021, 02:16 PM

Updated : 10 Oct 2022, 06:07 PM

ফরিদপুর জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. নুরুল্লাহ মো. আহসান জানান, জেলার নিয়মিত ৩১টি হাট এবং কোরবানির উপলক্ষে অস্থায়ীভাবে আরো সাতটি হাটে পশু কেনাবেচা হচ্ছে। প্রত্যেকটি হাটে তাদের পক্ষ থেকে প্রতিনিধি দল রয়েছে।

ফরিদপুরের সিএনবি ঘাটের অস্থায়ী পশুর হাটের উদ্যোগতা স্থানীয় ডিগ্রীরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদি হাসান মিন্টু ফকির বলেন, “করোনাভাইরাস পরিস্থিতির কারণে খামারিরা তাদের পশু বিক্রয়ের জন্য বেশি সময় পায়নি। ফলে এই অল্প সময়ে মধ্যে তড়িঘরি করে স্বপ্ল মূল্যে বিক্রয় করতে হচ্ছে।

“ইতিমধ্যে হাটে ক্রেতা বিক্রেতা এসেছে। আমরা সরকারি দেওয়া স্বাস্থ্য বিধি মেনে হাট পরিচালনা করছি।”

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, এবারের পশুর হাট বাজারগুলো স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিক্রেতা তার পশুর সঙ্গে তিনজন এবং ক্রেতার সঙ্গে একজন হাটে উপস্থিত থাকতে পারবেন। এছাড়া ক্রেতাদের সুবিধার জন্য অনলাইনেও থাকছে পশু ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা।

হাটগুলোতে স্বাস্থ্য বিধি প্রতিপালনের জন্য ভ্রাম্যমাণ আদালত সক্রিয় থাকবে বলে জানান তিনি।