২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: গাজীপুরে আরও ৫ মৃত্যু, শনাক্ত ২৩৪

গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরও পাঁচ জন মারা গেছে; সংক্রমণ শনাক্ত হয়েছে ২৩৪ জনের।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2021, 07:04 PM

Updated : 02 Aug 2022, 06:03 PM

শুক্রবার গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য জানান।

খায়রুজ্জামান বলেন, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত হয়েছে জেলায় সর্বোচ্চ ২৩৪ জন। এ সময়ে মারা গেছে ৫ জন।

তিনি জানান, জেলায় এ পর্যন্ত মোট ৯৪ হাজার ৯৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনার সংক্রমণ শনাক্তের সংখ্যা ১৩ হাজার ৭৯৬। তাদের মধ্যে মারা গেছে মোট ২৬৪ জন; মোট সুস্থ হয়েছে ১১ হাজার ৫৪৫ জন।